১০ অক্টোবর শেষ হচ্ছে এক্সএআইবিইউয়ান আর্লি বার্ড টিকেট
বিশ্বজুড়ে তখন ওয়া টু কে, মানে নতুন শতাব্দি বরণের সময়। আর তখনই স্নাতক হয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করেন তারা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজো সংযুক্ত। নেট দুনিয়ার সেই সংযুক্তিতে ফের একসঙ্গে মিলিত হচ্ছে তারা।
সেই লক্ষ্যে আগামী ১০ নভেম্বর রাজধানীর আমুলিয়া মডেল টাউনে বসছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের (এআইইউবি) স্নাতক উত্তীর্ণ ২১টি ব্যাচের ৩৫ হাজারের অধিক শিক্ষার্থীর মিলন মেলা।
প্রযুক্তির আয়োজনে ঠাসা থাকছে দিনব্যাপী প্রয়োজন। ফেসবুক গ্রুপ থেকে শুরু হলেও এরমধ্যে নিজস্ব ওয়েব ঠিকানাও হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে খোলা হয়েছে ‘আর্লি বার্ড’ টিকেট সংগ্রহ অভিযান। অনলাইনেই সংগ্রহ করা যাচ্ছে এই টিকিট। ১০ অক্টোবরের পর অংশ নিতে গুণতে হবে অতিরিক্ত ৫০০ টাকা- এমনটাই জানিয়েছে এক্সএআইইউবিয়ান আয়োজনের আহ্বায়ক সাকিফ আহমেদ।
তিনি জানান, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো পারিবারিক আবহে অনুষ্ঠিত হবে এই মিলন মেলা। সদস্যাদের পাশাপাশি তাদের পরিবারের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। আয়োজন জুড়ে ৭৫ শতাংশই থাকবে প্রযুক্তির ব্যবহার। তবে চমকের স্বার্থে এখনই সবটা খোলাসা করা যাচ্ছে না।







